শাহরুখ খান তার অভিনিত ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য চলতি বছরের অ্যাওয়ার্ড আসরগুলোতে নিজেকে পুরস্কার পাওয়ার যোগ্য মনে করছেন না।

এদিকে, মনোনয়নের তালিকায়ও নেই শাহরুখ খান। এ ব্যাপারে শাহরুখ তার প্রতিক্রিয়ায় বলেন, আমার মনে হয় না ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য আমার মনোনয়ন পাওয়া উচিৎ। সিনেমাটি ভালো ব্যবসা করলেও অভিনেতা হিসেবে এর জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য নই।

‘হ্যাপি নিউ ইয়ার’ ২০১৪ সালের সবচেয়ে সফল একটি ছবি। তা হলেও  দুর্বল চিত্রনাট্য এবং নির্মাণশৈলীর কারণে এই ছবি সমালোচিত হয়েছে। সিনেমার অন্যতম অভিনেতা অভিষেক বচ্চনের মা অভিনেত্রী জয়া বচ্চনও সিনেমাটিকে ‘ফালতু’ বলে অভিমত ব্যক্ত করেন।

জেআই