অভিনয়ের ক্ষেত্রে নতুনত্ব এবং বৈচিত্র্যই খুব বেশি শতাব্দী ওয়াদুদের। নিত্যই নতুন নতুন চরিত্রে কাজ করেন তিনি। আর এ কারণে তাকে গ্রহণ করতে হয় নতুন নতুন সাজ। সেই ধারাবাহিকতায় এবার একটি নাটকে হিজড়া সাজে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতাকে।
নাটকটির নাম দ্বৈত মানব। এটি রচনা ও পরিচালনা করেছেন আশফাকুর রহমান অভি। এ নাটকে আরও অভিনয় করেছেন ঈশানা, সোহেল, রিয়া প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, একজন মানুষ তার সামাজিক ও পারিবারিক অবস্থা এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য দু'জন মানুষ হিসেবে কাজ করে। কিন্তু একটি সময় সত্য ঘটনা বের হয়ে আসে।
মানুষের চরিত্রটিতে রূপ দিতে গিয়েই হিজড়া সাজতে হয়েছে শতাব্দী ওয়াদুদকে। আসছে ঈদে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]