৯ই মে মুক্তি পেতে যাচ্ছে সাফিউদ্দীন সাফি পরিচালিত 'ভালোবাসা এক্সপ্রেস'। ছবিটির নাম প্রথমে 'রেড দ্য কালার অব লাভ' থাকলেও শেষ মুহূর্তে এসে ছবির নাম পরিবর্তন করেন পরিচালক।
শাকিব খান অপু বিশ্বাস অভিনীত এ ছবির কাহিনী আবর্তিত হয়েছে প্রেম ভালোবাসাকে কেন্দ্র করেই।
অপু বিশ্বাস বলেন, ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এতে কাজ করে অনেক ভালো লেগেছে।
শাকিব-অপু ছাড়াও এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতার প্রথম রানারআপ নবাগত মিম চৌধুরীর।
তিতাস কথাচিত্রের ব্যানারে মোঃ আবুল কালাম প্রযোজিত এ ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। ছবিতে গান রয়েছে ৬ টি। গানে কণ্ঠ দিয়েছেন তাসিফ, পুলক, মুন্নী প্রমুখ।
গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শাকিব-অপুর ভালোবাসা এক্সপ্রেস
৯ই মে মুক্তি পেতে যাচ্ছে সাফিউদ্দীন সাফি পরিচালিত 'ভালোবাসা এক্সপ্রেস'। ছবিটির নাম প্রথমে 'রেড দ্য কালার অব লাভ' থাকলেও শেষ মুহূর্তে এসে ছবির নাম পরিবর্তন করেন পরিচালক। শাকিব খান অপু বিশ্বাস অভিনীত এ ছবির কাহিনী আবর্তিত হয়েছে প্রেম ভালোবাসাকে কেন্দ্র করেই।





