নাটক পাড়ায় নাঈম এখন বেশ পরিচিত মুখ। অন্যদিকে অভিনয় দক্ষতায় মৌসুমী হামিদও মিডিয়ায় তৈরি করেছেন নিজের অবস্থান। এর আগে নাঈম-মৌসুমী জুটি বেঁধে কয়েকটি নাটকে অভিনয় করলও এই প্রথম এক সঙ্গে কাজ করলেন শায়না আমিনকে নিয়ে।
একটি খন্ড নাটকে অভিনয় করেছেন এই তিন অভিনেতা-অভিনেত্রী। নাটকের নাম প্রেয়সি। এটি রচনা ও পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল।
নাটকের গল্পে দেখা যাবে, কর্মব্যস্ত নাগরিক জীবন। সকাল সন্ধা অফিস। এর ভিতরেও মিষ্টি একটি মেয়ের সাথে জয়ের প্রেম। অতঃপর বিয়ে হবে হবে ভাব, ঠিক একই সময় জয়ের ভার্সিটি জীবনের সবচেয়ে ক্লোজ বান্ধবীর তানিয়ার আগমন। জয় শত ব্যস্ততার পরেও তার ভার্সিটির বান্ধবী সঙ্গে মন চলে যায় ক্যাম্পাসের সেই দিনগুলোতে।
জয়ের মন যেন আবার সেই দিনগুলো ফিরে পেতে চায়। ক্যাম্পাসের অনেক না বলা কথা তার বলতে ইচ্ছে করে। কিন্তু তার বর্তমান গার্লফ্রেন্ডকে নিয়ে সমস্যা দেখা দেয়। সে জয় ও তার ভার্সিটির বান্ধবী তানিয়ার স্বাধীন সম্পর্কটাকে মেনে নিতে পারেনা।

ঠিক এমন সময় একটি ডায়রি সবার সামনে চলে আসে। যেখানে জয়ের ভালোবাসার কথাগুলো, কষ্টের কথা গুলো আনমনে লেখা ছিল। লাবনি, জয় ও তানিয়া তিনটি চরিত্র মুখোমুখি হয়। কেউ কাউকে আঘাত করতে চায় না, ছাড়তেও চায় না। এর পরের গল্প জানতে হলে ১২ জুলাই রাত ৯টায় এনটিভির পর্দায় চোখ রাখতে হবে।
উইকম লিমিডেট প্রযোজিত নাটকি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, নাটকের গল্প শুনেই আমি অভিনয় করতে রাজি হয়ে যাই। সবার প্রচেষ্টায় অনেক সুন্দর একটি কাজ হয়েছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।
শায়না আমিন বলেন, নাঈম ভাইয়া ও মৌসুমী অপুর সঙ্গে জুটি হয়ে কাজটি করলাম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কেমন হলো সেটা দর্শকরা দেখলে বলতে পারবেন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





