রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত হলো নাটক ‘লাট সাহেবের নাতি’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সুষমা সরকার, আল মামুন, মাহবুবা রেজানুর, মোহাম্মদ বারী, নিপুণ আহমেদ, শাহরিয়ার সুমন, পলাশ খন্দকার, নাসের চৌধুরী, কামরুজ্জামান অনীক, আতিকুর রহমান প্রমুখ।
গল্পে দেখা যাবে মেয়েটিকে প্রচন্ড ভালবাসে লাট সাহেবের নাতি (চঞ্চল চৌধুরী)। কিন্তু মেয়ের বাবার এক কথা, বেকার ছেলের কাছে কোন মতেই বিয়ে দেবেন না তিনি। তাই তো লাট সাহেবের নাতি চাকরির সন্ধানে ব্যাকুল। অবশেষে চাকরি হয়েছে বলে প্রেমিকাকে জানায়। ধুমধাম করে বিয়ে হয় দুজনার।
বিয়ের পর প্রতিদিন লাট সাহেবের নাতি অফিসে যায়। বিকালে বাসায় ফিরেও আসে। তবে অনেকে চেষ্টা করেও কেউ বের করতে পারে না লাট সাহেবের নাতি কোন অফিসে কি চাকরি করেন। এভাবে যেতে থাকে দিন। চাকরির নাম করে প্রতিদিন বাইরে বের হলেও আসলে সে চাকরি করে না। শেষতক ঘটতে থাকে অন্য ঘটনা।
এমনি এক মজার গল্প নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক 'লাট সাহেবের নাতি'।
জেআই





