শাকিব-আঁচল জুটির প্রথম সিনেমা ‘ফাঁদ’ আজ শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশের মুক্তি দেয়া হয়েছে।  সিনেমাটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ‘ফাঁদ’ সিনেমাতে শাকিব খান এবং আঁচল অভিনীত চরিত্রের নাম আসিফ ও নোভা।
এতে দেখা যাবে, খেলোয়াড় নোভা একদিন আসিফের পাতানো ফাঁদে পা দেয়। প্রথমে আসিফকে প্রত্যাখ্যান করলেও আসিফের নানা সাহসী কর্মকাণ্ডে সে মুগ্ধ হয়। প্রেমে পড়ে আসিফের।
আসিফ জড়িয়ে পড়ে অন্য এক দুর্ধর্ষ মিশনে। সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং হয়েছে মালয়েশিয়াতে। ‘ফাঁদ’ শতাধিক হলে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সাফি।
‘গাদ্দারি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সাফিউদ্দিন সাফি। অবশ্য সে  সিনেমাতে তার সহযোগী ছিল ইকবাল। ইকবাল-সাফি জুটি ১১টি সিনেমা পরিচালনা করেন।
‘ঢাকার কিং’ সিনেমার মাধ্যমে একক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এখন তিনি বাপ্পী-মাহিকে নিয়ে ‘হানিমুন এক্সপ্রেস’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]