মাত্র কয়েকদিন আগে সঙ্গীতশিল্পী সালমার সংসার ভাঙ্গার খবর বেরিয়েছে। এবার গুঞ্জন উঠেছে ভাঙ্গনের ঢেউ লেগেছে অভিনেত্রী সারিকার সংসারে। গত নভেম্বর থেকেই স্বামীর সঙ্গে থাকছেন না সারিকা।
ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয় সারিকার। বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। এরই মধ্যে মা হয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করে শোবিজে গুঞ্জন উঠেছে গত নভেম্বর থেকে স্বামীর সঙ্গে থাকছেন না সারিকা।
তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সারিকা।
তিনি বলেন, 'কাজের বিষয়ে জানতে চাইলে বলুন। এখন কাজ নিয়ে ব্যস্ত আছি। এছাড়া মেয়েকে সময় দিচ্ছি। এখন মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি।'
শুক্রবার রাত ১০টায় দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন সারিকা।
এ সময় সারিকা বলেন, 'এখন মিডিয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। সম্প্রতি আদনান আল রাজীবের নির্দেশায় প্রাণের একটি বিজ্ঞাপনের কাজ করেছি। শীঘ্রই এটি প্রচারে আসবে। আগামীতে খণ্ড নাটকের জন্য সিডিউল দিয়েছি সেগুলো করবো। এখন মিডিয়ায় নিয়মিত কাজ করছি।'
পারিবারিকভাবে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে ২০১৪ সালের ১০ আগস্ট বিয়ে হয় সারিকার। এরপর গেলো বছর কন্যার মা হন এই অভিনেত্রী। মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো মিডিয়ার কাজে ব্যস্ত হয়েছেন তিনি।
সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে। তবে অভিনয় শুরু করেন ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ ২০১৩ সালের এপ্রিলে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মাত্র তিন বছরের ক্যারিয়ারে ব্যাপক জনপ্রিয় হন সারিকা। ২০১৪ সালে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন। দীর্ঘ বিরতির পর আবারো মিডিয়ায় ব্যস্ত হয়েছেন এই অভিনেত্রী।
জারিফ





