সম্প্রতি জনসচেতনামূলক একটি ভিডিওচিত্রে কাজ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মা ও শিশুর স্বাস্থ্য এবং জন্মের পর শিশুকে শাল দুধ পানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ''পিএসএম''-এর একটি ভিডিওচিত্রে কাজ করেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ক্রিয়েটিভ মিডিয়ার' ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ।

জানা গেছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনএফপিএ'র সঙ্গে মায়েদের সচেতনতা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করবেন তিনি। কর্মজীবী মা'সহ সব মাকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালাবেন তিনি। তারই অংশ হিসেবে তিনি এই ভিডিওচিত্রে কাজ করেছেন।

এ প্রসঙ্গে মৌসুমী বললেন,''একজন শিল্পী হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকেই এই কার্যক্রমে অংশগ্রহণ করছি।'' ভিডিওচিত্রটির নির্মাতা সুত্রে জানা গেছে, এই সপ্তাহ থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

ইআর