প্রথমবারের মতো দেশের গান গাইলেন পড়শী এবং ইমরান। প্রায় দুই মাস আগে ইমরানের কম্পোজিশনে ‘জয় হবেই হবে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ দুই কণ্ঠশিল্পী। এরই মধ্যে অনলাইনে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এখন চলছে গানটির মিউজিক ভিডিওর কাজ।
এ প্রসঙ্গে পড়শী জানান, এরই মধ্যে সিলেটে গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর শুট করা হবে।
তিনি বলেন, আমরা গানটি নিয়ে খুবই পরিশ্রম করছি। মিউজিক ভিডিওর ক্ষেত্রেও চেষ্টা করছি যেন শিল্প-মান সমৃদ্ধ একটা মিউজিক ভিডিও তৈরি হয়। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা’সহ দেশের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন হচ্ছে।
পড়শী আরও বলেন, অনেক সময় নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হচ্ছে। ১৬ ডিসেম্বরে মিউজিক ভিডিওটি প্রকাশ করতে চাই।
ঢাকা, ১১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





