বর্তমান সময়ের আলোচিত নায়ক অনন্ত জলিলের মুখোমুখি এবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

একটি টিভি অনুষ্ঠানের উপস্থানার কাজ করছেন অনন্ত। সেখানেই প্রথমবারের মত তাদের একসঙ্গে দেখা যাবে।

অনুষ্ঠানটিতে বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা, সঙ্কট ও সম্ভবনা নিয়ে জলিল কথা বলেন মন্ত্রীর সঙ্গে।

ঈদের এই বিশেষ আয়োজনে অনন্ত আলাপচারিতায় মেতে উঠবেন দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বদের সঙ্গে। এদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, লেখক, বুদ্ধিজীবী প্রমুখ।

ঈদের প্রথমদিন থেকে সপ্তম দিন রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচার হবে দেশ টিভিতে। সাত দিনে ৭জন প্রযোজক এ অনুষ্ঠানটি নির্মাণ করছেন। ২৫ সেপ্টেম্বর রাত ৯টা থেকে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ চলছে।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ