এবারের ঈদে দূরবীন এন্টারটেইনমেন্টের ব্যানারেই বাজারে আসছে দূরবীনের নতুন অ্যালবাম।নতুন এই অ্যালবামের নাম- দূরবীন : ফোর পয়েন্ট জিরো ওয়ান। অ্যালবামে গান লিখেছেন অনুরূপ আইচ, এসআই শহীদ, লতিফুল ইসলাম শিবলীসহ অনেকে।
দীর্ঘবিরতি নিয়ে নিজেদের এই দলীয় অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে দলনেতা শহীদ বলেন, এবারের অ্যালবামে নতুন ধরনের সাউন্ড পাবে দর্শকেরা। এর ভেতরে টিভি লাইভে আমি এই অ্যালবামের বেশ কটি গানও গেয়েছি। এসময়ের গীতিকারদের পাশাপাশি এই অ্যালবামে দুটি ফোক গানও থাকছেএকটি দূরবীন শাহের, অন্যটি লালন শাহের গান।
শহীদ বলেন, আমরা গানটাকে আত্মায় ধারণ করি বলেই এর সাথে সম্পৃক্ত থাকি। মানুষেরা আমাদের ভালোবাসা দেয়। তাই আমাদের চলাফেরা আচরণেও যেন সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারি সেই দোয়াই চাইব আমাদের শ্রোতাদের কাছে।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





