মোহাম্মদ মোস্তফা কামাল রাজ একজন গুনি নির্মাতা। নাটক নির্মানে যেমন দেখিয়েছেন সফলতা তেমনি চলচ্চিত্র নির্মানেও তিনি কৃতিত্বের পরিচয় দিচ্ছেন। সম্প্রতি রাজ আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে চলচ্চিত্র ‘তারাকাটা’ নির্মানের শুরু করেছেন। এটি তার তৃতীয় চলচ্চিত্র।
‘তারকাঁটা’র কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। গত ২৫শে জানুয়ারী থেকে ছবিটির শূটিং শুরু হয়। এই ছবিতে দেখা যাবে একজন তরুন কিভাবে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে পড়েন এবং পরবর্তিতে একজন গায়িকার সাথে তার প্রেম এবং প্রেমের পরিণতি কি হবে, জয় না পরাজয়,এমন প্রশ্ন রেখেই ছবিটির গল্প সামনের দিকে এগিয়ে যায়।
ছবিতে অভিনয় করেছেন দুই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন রাজের পরিচালিত প্রথম ছবি ‘প্রজাপতি’তে  আমি অভিনয় করেছিলাম। এখন এই ছবিতে কাজ করছি। রাজ আমার খুব কাছের ছোট ভাই। তার পরিচালনায় কাজ করতে গিয়ে সব সময় তৃপ্তি পাই।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390900104.jpg[/img]
এই ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করছেন সম্ভাবনাময় অভিনেতা আরেফিন শুভ, আর নয়ীকা চরিত্রে লাক্স সুন্দরী বিদ্যা সিনহা সাহা মীম। ছবিটিতে একজন গায়িকার ভূমিকায় অভিনয় করছেন মিম। আর অন্য দিকে মৌসুমী ও শুভ দুই ভাই-বোন চরিত্রে অভিনয় করছেন। ‘তারকাঁটা’ ছবিতে অরো অভিনয় করছেন  আহমেদ শরীফ, হাসান মাসুদ, ডা. এজাজ, ফারুক আহমেদ, সোহেল খান, দিয়া, চাষীসহ আরও অনেকে।
ছবিটির শুটিং চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত  কোক ফ্যাক্টরিতে। এরপর ঢাকার উত্তরা, সাভার ও নেত্রকোণার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। শুটিং পুরোপুরি শেষ হবে আগামী ৮ই মার্চ।
ছবিটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি। মোট সাতটি গান দিয়ে সাজানো হয়েছে তারকাঁটা। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন নওমি, পূজা, বেবি নাজনীন, খেয়া, আরফিন রুমি ও ভারতের পালাক মুচান। গানের কোরিওগ্রাফি করছেন নৃত্য পরিচালক হাবিব। ক্যামেরায় আছেন খায়ের খন্দকার। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। ছবিটি প্রযোজনা করছে পিং-পং এন্টারটেইনমেন্ট। নির্বাহী প্রযোজনায় শুক্লা বণিক।