দারুণ ফর্মে আছেন ভিরাট কোহলি। এ কথা ক্রিকেটের মোটামুটি খোঁজ-খবর রাখেন তারাও জানেন। এশিয়া কাপে ভারত ভালো করতে না পারলেও ভিরাটের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল দারুণ। কিন্তু ক্রিকেটের বাইরে তার আরেক ধরনের ফর্মে খবর পাওয়া গেছে। সেই খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে ভারতের বিদায়ের পর দেশে ফিরে যান কোহলিরা। এরপর চলতি সপ্তাহের শুরুতে টি-২০ বিশ্বকাপে অংশ নিতে আবারো বাংলাদেশে ফিরে আসেন কোহলিরা। মাঝের কয়েকটা দিন বেশ ভালোভাবেই প্রেম করে কাটান কোহলি।
তার প্রণয়িনী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা শ্রীলঙ্কা ছিলেন অভিনয়ের কাজে। দেশে ফিরেই শ্রীলঙ্কায় উড়াল দেন কোহলি। সেখানে বেশ কটি দিন একই হোটেলে কাটান তারা। তবে, ক্যামেরাকে কাছে ঘেঁষতে দেননি তারা। পাওয়া যায়নি আনুশকার ব্যক্তিগত সহকারীরও কোন মন্তব্য।
এর আগে কোহলিকে সঙ্গ দিতে নিউজিল্যান্ড ছুটে গিয়েছিলেন আনুশকা। এ থেকেই বুঝা যায় তাদের প্রেমের সম্পর্ক যে অনেক দূর এগিয়েছে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ   [/b]