রূপালি পর্দার 'প্রসেনজিত' টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত 'বুম্বা' নামে। গত তিরিশ বছর ধরে অভিনয় করেছেন ৩০০'রও বেশি ছবিতে- মূলত নায়কের ভূমিকায়। ২০০৪ থেকে তাঁর প্রায় সব ছবিই এক অর্থে বক্স অফিস হিট।
বছরে ২০ থেকে ২২টি ছবি করে বাংলা ছবির জগতে একটা রেকর্ড তৈরি করেছেন প্রসেনজিৎ।
রূপালি পর্দায় প্রসেনজিতের প্রথম ছবি ছিল ৪ বছর বয়সে তাঁর বাবা অভিনেতা বিশ্বজিৎ প্রযোজিত চলচ্চিত্র 'ছোট্ট জিজ্ঞাসা'য়। সেই অভিনয়ের স্মৃতি খুবই ফিকে। শুধু মনে পড়ে শুটিং হতো বাড়িতে রাত ১০টায় উঠে তখন তিনি বায়না তুলতেন শুটিং শুটিং খেলব। আর তাই প্রকৌশলীদের পুরো দলটিকে বাড়িতে রেখে দেওয়া হয়েছিল।
মাধবী মুখোপাধ্যায়কে ছবিতে 'মা' বলতে হবে্য। তাতে শিশু প্রসেনজিতের ছিল ঘোর আপত্তি। তাই অভিনেত্রীর তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখেন।
এসব স্মৃতি ছাড়া সেই সময় খুবই হিট হওয়া এই ছবির জন্য প্রসেনজিৎ রাশিয়া থেকে পেয়েছিলেন 'বেস্ট চাইল্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড' এবং বিএফজে চলচ্চিত্র পুরস্কার।
বাংলা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর প্রথম অভিনয় ১৯৮৩ সালে ১৬ বছর বয়সে 'দুটি পাতা' ছবিতে। এই ছবিটি ছিল তাঁর ক্যারিয়ারের জন্য একটি যুগসন্ধিক্ষণ। প্রসেনজিৎ তখন মঞ্চে অভিনয় করছেন। চলচ্চিত্র জগতে পা রাখার জন্য সংগ্রাম করছেন। এই সময় এক পরিচালকের নজরে পড়ে 'দুটি পাতা'য় নায়কের রোল পান।
ছবিটি বিরাট বক্স অফিস হিট হওয়ার পরেও চলচ্চিত্রে অনেকদিন কাজ পান নি প্রসেনজিত। তিন চার বছর টানা মঞ্চে অভিনয় করেছেন। তবে তিনি মনে করেন নাটক তাঁর অভিনয়ের ভিতকে শক্ত করেছে।
রূপালি পর্দায় একটা বিরতি দিয়ে এবছরই আবার কিছুদিনের জন্য মঞ্চে ফিরতে চান কলকাতায় বাংলা ছবির জগতে এই মূহুর্তের সবচেয়ে ব্যস্ত ও সফল নায়ক প্রসেনজিত।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
সফল নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
রূপালি পর্দার 'প্রসেনজিত' টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত 'বুম্বা' নামে। গত তিরিশ বছর ধরে অভিনয় করেছেন ৩০০'রও বেশি ছবিতে- মূলত নায়কের ভূমিকায়। ২০০৪ থেকে তাঁর প্রায় সব ছবিই এক অর্থে বক্স অফিস হিট। বছরে ২০ থেকে ২২টি ছবি করে





