রাঙামাটিতে চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত কার্তুজ ছবির শুটিং চলছে। রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠেছে কার্তুজ টিম। ১ মার্চ থেকে শুটিং শুরু হয়েছে ছবিটির।
ছটকু আহমেদের চিত্রনাট্যে ছবিটিতে অভিনয় করছেন রাজ্জাক, নিপুণ, সম্রাট, শিমুল খান, ফারজানা রিক্তা, সোহান খান প্রমুখ।
এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো পরিচালক হিসেবে অভিষেক ঘটলো বাপ্পারাজের। সেই সাথে অভিষেক ঘটছে ফারজানা রিক্তা ও সোহানের।
নিপুন বলেন, প্রথমবারের মতো বাপ্পারাজের পরিচালনায় কাজ করতে এসে খুব ভালো লাগছে। রাঙামাটির নৈসর্গিক পরিবেশে শুটিং করতে বেশ ভালোই লাগছে।
এদিকে সুযোগ পেলেই মাস্তিতে মেতে উঠছে কার্তুজ টিম। কার্তুজে এন্টি হিরো হিসেবে দেখা যাবে শিমুল খানকে।
শিমুল খান বলেন, বাপ্পারাজ ভাই, সম্রাট ভাই, রাজ্জাক স্যারসহ সবার সাথে বেশ ভালো সময় কাটছে আমাদের। ছবিটিও অনেক ভালো একটি ছবি হবে বলেই মনে করছি।
২০ মার্চ পর্যন্ত রাঙামাটিতে কার্তুজ-এর শুটিং হওয়ার কথা রয়েছে।[b]
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
'কার্তুজ টিম' রাঙামাটিতে
রাঙামাটিতে চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত কার্তুজ ছবির শুটিং চলছে। রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠেছে কার্তুজ টিম। ১ মার্চ থেকে শুটিং শুরু হয়েছে ছবিটির। ছটকু আহমেদের চিত্রনাট্যে ছবিটিতে অভিনয় করছেন রাজ্জাক, নিপুণ, সম্রাট, শিমুল খান, ফারজানা রিক্তা, সোহান খান প্রমুখ।





