টানা ২০ দিনের আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরেছেন কোনাল। এবারের সফরটি অসাধারণ কেটেছে। এমনটাই বলছেন তিনি। স্টেজ শো আর বেড়ানোতে দারুণ সময় পার করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকবার আমেরিকা সফরে গিয়েছেন। তবে এবারের সফরটি সব বিবেচনায় আনন্দময় ছিল। এমনটাই জানালেন কোনাল।
ঢাকায় নামতে না নামতেই এ তারকা তার নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেছেন, এবার রেকর্ডিং টাইম। এই বর্ষায় আমার নতুন গানের স্টুডিও ওয়ার্ক শেষ করতে চাই। এ বছরেই প্রকাশ করতে চাই আমার দ্বিতীয় একক। ইচ্ছে আছে দশটি রোমান্টিক গান দিয়ে অ্যালবামটি সাজাবো।
কোনাল আরও বলেন, আমেরিকা যাওয়ার আগেই অ্যালবামটির পরিকল্পনা এবং রেকর্ডিং শুরু করেছি। কিন্তু দেশ বিদেশে টানা স্টেজ শোর কারণে তেমন এগুতে পারিনি। খুব একটা এগুতে না পারলেও আমেরিকা যাওয়ার আগেই অসাধারণ একটি গান রেকর্ডিং করেছেন কোনাল। শাহান কবন্ধের কথায় সুখ থামে না শীর্ষক গানটির সুর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। সেই গানটির রেশ ধরে বাকি গানগুলোও এরই মধ্যে শেষ করার তোড়জোড় চলছে কোনালের মনে।
তিনি বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই কনসার্ট নিয়ে প্রচ- ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলতি মাসের ৫ তারিখে আমি আমেরিকায় যাই। সেখানে নিউ ইয়র্ক, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সংগীত পরিবেশন করেছি। বুধবার দেশে ফিরে সারা দিন ঘুমিয়েছি। দু'একদিনের মধ্যেই আমার অ্যালবামের রেকর্ডিং এবং বিভিন্ন চ্যানেলের ঈদকেন্দ্রিক পূর্ব নির্ধারিত অনুষ্ঠানগুলোয় অংশ নেয়া শুরু করবো।
কোনাল জানান, প্রথম অ্যালবামের মতো এবারের অ্যালবামেও থাকছে বিভিন্ন ঘরানার সংগীত পরিচালকের গান। তার ভাষায়, বৈচিত্র্যের খোঁজেই তিনি নতুন অ্যালবাম করছেন, বাণিজ্য নয়। এদিকে প্রথম অ্যালবামের বেশ কটি গান ভিডিও করার কথা থাকলেও সেটি আর হয়ে ওঠেনি। তবে নতুন অ্যালবামের জন্য রেকর্ড হওয়া প্রথম গানটির একটি ব্যয়বহুল ভিডিও করার আগ্রহ রয়েছে কোনালের। অবশ্য সেটা এখনি নয়। বর্ষা শেষে।
গত বছর ডেডলাইন মিউজিকের ব্যানারে কোনালের প্রথম অ্যালবাম কোনালস জাদু মুক্তি পায়। অনেক প্রতীক্ষিত এ অ্যালবাম থেকে হিট-সুপার হিট গান জন্ম না নিলেও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে গানগুলো। তবে শেষ দুই বছর কোনাল গানের চেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
বৈচিত্র্যের খোঁজে কোনাল
টানা ২০ দিনের আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরেছেন কোনাল। এবারের সফরটি অসাধারণ কেটেছে। এমনটাই বলছেন তিনি। স্টেজ শো আর বেড়ানোতে দারুণ সময় পার করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকবার আমেরিকা সফরে গিয়েছেন। তবে এবারের সফরটি





