যশোরে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, বাড়ির আবাবপত্র ভাঙচুর ও টিভির ভাঙা কাঁচের আঘাতে উভয়েই গুরুতর জখম হয়েছেন। স্টার জলসা দেখা নিয়ে স্বামী-স্ত্রী উভয়ই হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে যশোর শহরের ঘোপ জেলরোডের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শহরের ঘোপ জেলরোডের বেলতলা এলাকার নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ঝিকরগাছার মোবারকপুর গ্রামের রওশন আলীর ছেলে আবদুর রহমান (২৭) এবং তার স্ত্রী লিপি বেগম (২৩)।
চিকিৎসাধীন আবদুর রহমান জানান, ইজিবাইক চালানো শেষে দুপুরে তিনি বাসায় ফিরে স্ত্রী লিপিকে ভাত দিতে বলেন। ওই সময় তার স্ত্রী লিপি বেগম স্টার জলসা চ্যানেল দেখছিলেন।
তার স্ত্রী জানান সিরিয়াল (নাটক) শেষ না হতে সে ভাত দিতে পারবেন না। তখন তাদের মধ্যে কথাকাটি হয়। রাগান্বিত হয়ে স্বামী টিভিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন এবং স্ত্রীকে মারপিট করেন। এসময় টিভির কাঁচে আবদুর রহমানও আহত হন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎস্যক ডা. মনিরুজ্জামান লর্ড জানান, তাদের স্বামী-স্ত্রীর শরীরে কাঁচের আঘাতে ক্ষত হয়েছে। এছাড়া স্বামীর মাথায় আঘাত লেগেছে।
এমকে





