জীবন্ত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক দীর্ঘদিন চলচিত্র থেকে দুরে ছিলেন।শরীরটাও আর আগের মত কথা বলেনা । ছিলেন ডাক্তারি পর্যবেক্ষনের মাঝে। তাই আর দাঁড়ানো হয়নি লাইট-ক্যামেরা-অ্যকশান-কাট জগতের আঙ্গিনায়। বলা যায় তিনি ছিলেন পুরোপুরি বিশ্রামে।  

তবে খবর হচ্ছে, জি সরকারের পরিচালনায় 'দাদুভাই' ছবিতে দেখা যাবে নায়করাজ রাজ্জাককে 

নির্মাতা সূত্রে জানাযায়, ছবির গল্প এই নায়কেই ঘিরে।গতবছর কাজ শুরু করার ইচ্ছা থাকলেও নায়কের অসুস্থ কারণে তা শুরু করা যায়নি বলে জানাযায়।বর্তমানে তিনি সুস্থ আছেন। তাই এখন ছবিটি নির্মাণের আবার উদ্যোগ নিয়েছেন নির্মাতা। নায়করাজও ছবিটিতে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান নির্মাতা জি সরকার।

তিনি আরো বলেন, দ্রুত ছবিতে কাজের জন্য সাইন করানো হবে আর তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। আগামী বছরই কাজ শুরু হবে জানান তিনি।

‘দাদুভাই’ ছবিতে অন্য শিল্পীদের ব্যাপারে জানাযায়নি তবে ছবিতে দেবেন্দ্র চ্যাটার্জি সংগীত পরিচালনায় কন্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর, রুনা লায়লা, কণা, সুবীর নন্দী।

‘দাদুভাই’ ছবিটি নির্মিত হবে মেঘনা কথাচিত্রের ব্যানারের ছবি দাদুভাই এর গল্প ও চিত্রনাট্যে রয়েছেন কমল সরকার।

নাজিব