চলচ্চিত্রের শিল্পীরা ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ছাড় দেন ক্যারিয়ারের স্বার্থে। তেমনি বাপ্পি তেমনি বাপ্পিও ক্যারিয়ারের স্বার্থে প্রায় দুই বছর পড়াশোনা থেকে দূরে ছিলেন। আবারও পড়াশোনায় মনযোগী হচ্ছেন বাপ্পি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়ছেন।
বাপ্পি বলনে, ‘কাজকে ভালোবাসি বলে সাময়িক ভাবে পড়াশোনায় বিরতি দিয়েছিলাম। কিন্তু এখন আবার মনে হচ্ছে পড়াশোনাটা আসলে শেষ করা দরকার, তাই আবার শুরু করে দিলাম’।
শুটিংসহ অন্যান্য কাজের যতই চাপ থাকুক না কেন ‘ম্যানেজ’ করে নিবেন।
২০১২ সালে ‘ভালোবাসা রঙ’ছবির মধ্য দিয়ে অভিষেক হওয়া বাপ্পির উথান ‘জটিল প্রেম’র মধ্য দিয়ে।
বর্তমানে বাপ্পি কাজ করছেন জাকির হোসেন রাজুর‘অনেক দামে কেনা’, ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ এ। মুক্তির অপেক্ষায় আছে ইস্পাহানী আরিফ জাহানের‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ও ফারুক ওমরের ‘লাভার নাম্বার ওয়ান’। ১৫ ফেব্রুয়ারি থেকে হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’র কাজ শুরু করবেন।
জেআই





