বর্তমান সময়ের সাড়া জাগানো জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিকের আজ জন্মদিন। ২০০৯ সালে এনটিভি-র ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এরপর জাকির হোসেন রাজু পরিচালিতজ্বি হুজুর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

পরবর্তীতে ২০১৩ সালে পোড়ামন ছবিতে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। কাজ করে চলেছেন একের পর এক ছবিতে।

তার এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবিগুল হচ্ছে জ্বি হুজুর, পোড়ামন, এর বেশি ভালবাসা যায় না, তোমার কাছে ঋণী। আগামী ৫ই সেপ্টেম্বর সাইমন অভিনীত তুই শুধু আমার ছবিটি মুক্তি পাবে।
বর্তমানের এই ব্যস্ত নায়ক জন্মদিনের দিনটি আজ এফ ডি সিতে কাটাচ্ছেন।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই