শাকিব খান অনেক বড় একজন ফিল্ম স্টার। তার জন্য হাজারো মেয়ে পাগল। তারা তাকে দিনরাত স্বপ্ন দেখে। পরীমনি গ্রামের একজন সাধারণ মেয়ে । যে কিনা শাকিব খানের একজন ক্রেজি ফ্যান। তার জন্য জীবন দিতেও প্রস্তুত।

এস এ হক অলিকের নতুন ছবি ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে তাদের এমনই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

পরিমনি বলেন, ‘শাকিব খানতো এমনিতেই আমাদের দেশের অনেক বড় ফিল্ম স্টার। আমি নিজে তার কী পরিমাণ ভক্ত তা বলে বুঝানো যাবে না। এটি তার সাথে আমার দ্বিতীয় ছবি’।

অলিক জানালেন, তার আগের ছবিগুলোর মত এটিও রোমান্টিক গল্পের ছবি হবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং আরম্ভ হবে। ছবিতে গান করবেন ইমন সাহা, হাবিব, এস আই টুটুল প্রমুখ।

উল্লেখ্য শাকিবের বিপরীতে প্রথমে মৌমিতার কাজ করার কথা থাকলে পরে তাকে বাদ দেওয়া হয় ‘চরিত্রের সাথে মানানসই’ নয় এ অজুহাতে।

জেআই