অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো পেরিয়ে এসে গানে ফের নিয়মিত হয়ে উঠেছেন ন্যান্সি। অ্যালবামে গাইছেন, কণ্ঠ দিচ্ছেন চলচ্চিত্রের গানেও। এবার টিভিতে দর্শক-শ্রোতাকে সরাসরি গান গেয়ে শোনাবেন জনপ্রিয় এই গায়িকা।
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব'-এ এবারের শিল্পী ন্যান্সি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। তিনি জানান, দর্শকরা ফোন করে ন্যান্সির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
ন্যান্সি জানিয়েছেন, এই অনুষ্ঠানে তার নতুন অ্যালবাম ‘দুষ্টু ছেলে’র কয়েকটি গান শোনাবেন। থাকছে তার পছন্দের নজরুলসংগীত ও জনপ্রিয় গান। পাশাপাশি জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





