আসছে ঈদে মাহফুজ ৩টি নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন।
এর মধ্যে স্যাটেলাইট চ্যানেল এনটিভির জন্য একটি খ-নাটক নির্মাণের কাজ শুরু করেছেন শুক্রবার থেকে। মাহফুজ আহমেদের বনানীর নিজস্ব অফিসে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকের নাম- সূর্যাস্তের আগে।
এটি রচনা করেছেন মারুফ রেহমান। নাটকটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করছেন মাহফুজ আহমেদ। এ নাটকে তার বিপরীতে আছেন রিচি সোলায়মান ও মিথিলা। এর আগে রিচি মাহফুজ আহমেদের নির্দেশনায় কাজ করলেও মিথিলা এবারই প্রথম মাহফুজ আহমেদের নির্দেশনায় কাজ করছেন।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ৩টি ভাল গল্প হাতে এসেছে। তাই ভীষণ কাজের চাপ থাকার পরও ৩টি নাটক দর্শকের জন্য নির্মাণ করবো। তার মধ্যে সূর্যাস্তের আগে একটি। একেবারেই এ সময়ের গল্প নিয়ে নাটক। আমার সঙ্গে অভিনয় করছেন রিচি ও মিথিলা।
পারফর্মার হিসেবে তারা কেমন তা নতুন করে বলার কিছু নেই। নির্দেশনার পাশাপাশি আমি নিজেও এতে অভিনয় করছি। আশা করি দর্শকের নাটকটি অনেক অনেক ভাল লাগবে। মাহফুজ আহমেদের নিজস্ব প্রযোজনা সংস্থা নকশিকাঁথার ব্যানারে নাটকটি নির্মাণ হচ্ছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মাহফুজের ঈদ মিশন
আসছে ঈদে মাহফুজ ৩টি নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন। এর মধ্যে স্যাটেলাইট চ্যানেল এনটিভির জন্য একটি খ-নাটক নির্মাণের কাজ শুরু করেছেন শুক্রবার থেকে। মাহফুজ আহমেদের বনানীর নিজস্ব অফিসে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকের নাম- সূর্যাস্তের আগে।





