জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর 'পিঁপড়া' বিদ্যা ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে।      
উৎসব তিনটি হচ্ছে-ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডালাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ এবং মেলবোর্ন আই.এফ.এফ।
তবে এর মধ্যে ১১ মে মেলবোর্ন-এ ছবিটি প্রদর্শীত হয়েছে। আর সাংহাই ফেস্টিভ্যাল ১৪ জুন শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত। ডালাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতার আসর বসবে সেপ্টেম্বরে।
এই ছবিতে অভিনয় করেছেন সিনা চৌহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাব্বির হাসান, জি. সামদানি ডন এবং নবাগত মিঠু। আর ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]