আলোচিত মডেল অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপিকে এবার দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের কিং খ্যাত শাকিব খানের বিপরীতে। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবির একটি আইটেম গানে নাচবেন হ্যাপি- এমনটাই জানালেন পরিচালক।
এটাই হবে আইটেম গানে হ্যাপির প্রথম কাজ। আইটেম গানটিতে তাঁর পাশাপাশি শাকিব ও পরীমনিও পারফর্ম করবেন। গতকাল সন্ধ্যায় এফডিসিতে নায়িকা হ্যাপির সঙ্গে চুক্তি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শফিক হাসান।
মুন্নি প্রোডাকশনের ব্যানারে এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমণি, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ আরও অনেকে।
পরিচালক শফিক ছবির গল্প সম্পর্কে বলেন, ‘ছবিতে শাকিব খান একজন ভালো চরিত্রের মানুষ। চলচ্চিত্রে পরীমনির বাবা শাকিবকে স্নেহ করে। বিষয়টি ভালো চোখে দেখে না অমিত হাসান। কারণ ছবিতে অমিত হাসান অভিনয় করে খলনায়কের চরিত্রে।
অমিত একদিন ভুল বুঝিয়ে শাকিবকে নিয়ে যায় বারে। কিন্তু শাকিব তো মদ খায় না। অমিত হাসান সফট ড্রিংক বলে শাকিবকে মদ খাওয়ায়। নেশাগ্রস্ত শাকিবের চোখ তখন ঘোলা হয়ে যায়। নেশার চোখে সে দেখে বারে পরীমনি নাচ করছে। কিন্তু সেই মেয়েটি আসলে পরীমনি নয়, নাচছিল হ্যাপি।’
এআই/





