টলিউড-বলিউডে ডিটেকটিভ ব্যোমকেশ বকশীকে নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। এবার নতুন ব্যোমকেশকে দেখার পাশাপাশি টলিউড মুখিয়ে আছে অঙ্গুরী দেবীকে দেখার জন্যও।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে অঙ্গুরী দেবী হিসেবে দেখা যাবে। আর তাকে সাজিয়ে তুলেছেন ডিজাইনার মনীশ মালহোত্রা। পূর্বে উত্তমকুমারের পর আবির চট্টোপাধ্যায় থেকে ধৃতিমান চট্টোপাধ্যায় পর্যন্ত নানা অভিনেতার হাত ধরে শরদিন্দুর ব্যোমকেশকে দেখেছে বাঙালি দর্শক।

তবে বলিউডের ব্যোমকেশ কেমন হয় তা দেখতে আগ্রহী সারা ভারতের সিনেমাপ্রেমীই। একজন বাঙালি পরিচালকের হাতে বাংলা ভাষার বাইরে ব্যোমকেশের কাহিনী কেমন রূপ পায় তার অপেক্ষায় সত্যান্বেষীর ভক্তরা। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ ব্যোমকেশ বকশীও পিরিয়ড ফিল্ম। সেখানে স্বস্তিকাকে দেখা যাবে রেট্রো লুকেই।

স্বস্তিকা জানান, ''হিন্দি ব্যোমকেশ ফাটিয়ে দেবে বলে আমার বিশ্বাস। সেই সাথে আমি নিজেও অপেক্ষায় আছি বড় পর্দায় ছবিটি দেখার জন্য।''

ইআর