নিত্যনতুন ঘটনার জন্ম দিয়ে মিডিয়াকে রেখেছেন তারা নিজেদের পেছনে। এবারও ঠিক তেমনটাই ঘটলো। আবারও ক্যামেরাবন্দী হলেন রণভীর সিং এবং দীপিকা পাডুকোন। তবে এবার একে বারে হলিউড তারকা জুটির কায়দায়!
১৩ এপ্রিল একান্তে কিছু সময় কাটাতে মুম্বাইয়ের অলিভ বারে নৈশভোজের আয়োজন করেন এই দুই তারকা। বার থেকে রাতের খাবার সেরে বের হওয়ার সময়ই একই রকম পোশাকে ক্যামেরাবন্দী হলেন এই দু'তারকা। দু'জনেরই পরনে ছিল নীল রঙয়ের জিনস এবং সাদা রঙের স্লিভলেস টিশার্ট।
ডুবে ডুবে যে জল খাচ্ছেন এই তারকাজুটি তা আরও একবার প্রমাণ করলেন একই পোশাক পরে। এর আগে এমন বেশে হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি এবং টম ক্রুজ-কেট হোমসকে দেখা গেলেও বলিউডের দীপিকা-রণভীর এবারই প্রথম।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]