স্টার জলসার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র অভিনেত্রী মধুমিতা সরকার (পাখি নামেই বেশি পরিচিত) এবং চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ঢালিউডে নির্মিত হতে যাচ্ছে 'বাদশা' নামের একটি চলচ্চিত্র।
জানা গেছে- গ্রামীণ কথাচিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করবেনবদিউল আলম খোকন।
প্রযোজনা প্রতিষ্ঠান গ্রামীণ কথাচিত্রের একটি সূত্র জানিয়েছে, ছবিটিতে শাকিব খানকে দেখা যাবে নাম ভূমিকায়। রোমান্টিক অ্যাকশান গল্পের এই ছবিটির জন্য এরই মধ্যে পাখির সঙ্গে আলোচনা চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে। ছবিটির চিত্রনাট্য লিখছেন কাশেম আলী দুলাল। এতে সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ।
কেএইচ





