ভরতীয় চলচ্চিত্রে অভিনেত্রী আলিয়া বাটের বয়স খুবই কম। মাত্র চারটি সিনেমা মুক্তি পেয়েছে তার। তার পরও আলিয়ার কাছে অভিনয় শিখতে চান বলিউডের বাদশা অমিতাভ বচ্চন!
জানা গেছে, বিষয়টি মজা করেই বলেছেন অমিতাভ। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে আলিয়া নিজের ইচ্ছা পোষণ করে জানিয়েছিলেন, নাচ এবং অভিনয়ের শিক্ষক হতে চান তিনি। আলিয়ার এই টুইটের উত্তরে অমিতাভ লেখেন, ‘আমি তোমার ছাত্র হতে চাই।’
প্রায় সঙ্গে সঙ্গেই আমিতাভের সে উত্তরের প্রতিউত্তর দেন এ অভিনেত্রী। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেন, ‘যিনি নিজেই একটি প্রতিষ্ঠান, তিনি এ কথা বলছেন!’
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বেশ সক্রিয় অমিতাভ। এ কারণে বর্তমান সময়ের উঠতি অভিনয় শিল্পীদের সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মজা করতে দেখা যায় তাকে।
এর আগে অভিনেত্রী আনুশকা শর্মা তার টুইটার থেকে অপ্রয়োজনীয় ব্যক্তিদের বাদ দিতে চাইলে নিজেকে প্রয়োজনীয় একজন দাবি করে অমিতাভ তাকে রাখতে বলেন।
এমকে





