ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী স্বাগতা।
এ ব্যস্ততার ফলে খণ্ড নাটক দীর্ঘদিন ধরে করা হয়নি তার। এখন বিভিন্ন চ্যানেলে স্বাগতা অভিনীত ৫টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। নাটকগুলো হলো 'অন্দর মহল', কেবল স্বপন করেছি বপন', 'এলেবেলে', ধনী মেয়ে এবং অপূর্বা।
এসব নাটকের শুটিং নিয়ে পুরোটা সময়ই ক্যামেরার সামনে থাকতে হচ্ছে তাকে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে তার এ শুটিং। এ কারণেই মূলত নাটকে কম দেখা যাচ্ছে তাকে।
এমনকি শিডিউল জটিলতার জন্য পহেলা বৈশাখের নাটকেও কাজ করা হয়নি তার। আরও কয়েকটি নতুন ধারাবাহিকের কথাবার্তা চলছে তার। ব্যাটে বলে মিলে গেলে সেগুলো করে ফেলবেন।
এদিকে বর্তমানে স্বাগতার ম্যাঙ্গোলি ও ডেকোর দুটি বিজ্ঞাপন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তবে নতুন কোন বিজ্ঞাপনে সাম্প্রতিক সময়ে কাজ করেননি তিনি। অন্যদিকে চলতি মাসটাও ধারাবাহিক নাটকের শুটিং নিয়েই ব্যস্ত থাকতে হবে তাকে। আপাতত গানের প্র্যাকটিসে তেমন মনোযোগী হতে পারছেন না।
তবে শিগগিরই গানে আবার নিয়মিত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। নিজের সাম্প্রতিক সময়ের ব্যস্ততা প্রসঙ্গে স্বাগতা বলেন, ধারাবাহিক নাটকের শিডিউলের পর আর কিছুর জন্য সময় করতে পারছি না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুটিংয়ে অংশ নিচ্ছি। এসব নাটকের বাইরেও আরও কিছু ধারাবাহিকের কথা চলছে। ব্যস্ততার কারণে মূলত খণ্ড নাটকে কাজ করা হচ্ছে না। তবে আশা করছি আগামী মাস থেকে খণ্ড নাটকের কাজ শুরু করতে পারবো। গানেও তখন থেকে নিয়মিত হবো।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
স্বাগতার রাতদিন
ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী স্বাগতা। এ ব্যস্ততার ফলে খণ্ড নাটক দীর্ঘদিন ধরে করা হয়নি তার। এখন বিভিন্ন চ্যানেলে স্বাগতা অভিনীত ৫টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। নাটকগুলো হলো 'অন্দর মহল', কেবল স্বপন করেছি বপন', 'এলেবেলে', ধনী মেয়ে এবং অপূর্বা।





