চিত্রনায়িকা নিপুণ অভিনীত ও সাংবাদিক-লেখক আনিসুল হকের ''সাহসিনী ৭১'' উপন্যাস অবলম্বনে নির্মিত শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি ''৭১ এর মা জননী'' এর মুক্তি পিছিয়ে গেল।

আসছে ২০শে মার্চ শুক্রবার ছবিটি মুক্তি পাবার কথা ছিল। জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আরো জানা গেছে এখন ছবিটি আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য,সরকারি অনুদানে নির্মিত ও মির্জা আবদুল খালেক নিবেদিত ''৭১ এর মা জননী'' ছবিতে নিপুণ ছাড়াও আরো অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী-অভিনেতা আগুন, চিত্রলেখা গুহ, মিশু চৌধুরী, শাকিল আহমেদ, মম মোর্শেদ, আবদুল হালিম আজাদসহ আরও অনেকে।

ইআর