আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এরই মাঝে সমিতির নির্বাচনের জন্য ১৭টি পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে।
নির্বাচন কার্য পরিচালনা করার জন্য আবদুল লতিফ বাচ্চুকে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। কমিশনের অন্য দুইজন সদস্য হচ্ছেন আ স ম শফিকুর রহমান ও নূর মোহাম্মদ মনি। এছাড়াও নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি আপিল বোর্ড গঠন করা হয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যনা হিসেবে থাকছেন সৈয়দ হাসান ইমাম। সদস্যরা হচ্ছেন আজিজুর রহমান ও আবু মুসা দেবু।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুইটি প্যানেলের মধ্যে একটির নেতৃত্ব দিচ্ছেন কাজী হায়াৎ ও এফ আই মানিক এবং অন্যটির নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু ও মুশফিকুর রহমান গুলজার ।
কাজী হায়াৎ ও এফ আই মানিক পরিষদে: সভাপতি পদে কাজী হায়াৎ, সহসভাপতি পদে মনতাজুর রহমান আকবর, মহাসচিব পদে এফ আই মানিক, যুগ্ম-মহাসচিব পদে এ এ হক অলিক, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রাশেদ চৌধুরী, অর্থ সম্পাদক পদে আহমেদ ইলিয়াস ভূঁইয়া, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান বাবু, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে সালাউদ্দিন নির্বাচন করবেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সাঈদুর রহমান সাঈদ, আবদুস সামাদ খোকন, জামশেদুর রহমান, বাপ্পারাজ, রায়হান মুজিব, সিরাজ হায়দার, হাফিজ উদ্দিন, ওয়াজেদ আলী বাবলু ও হানিফ আকন্দ দুলাল নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দেলোয়ার জাহান ঝন্টু ও মুশফিকুর রহমান গুলজার পরিষদে: সভাপতি পদে দেলোয়ার জাহান ঝন্টু, সহ-সভাপতি পদে সোহানুর রহমান সোহান, মহাসচিব পদে মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম-মহাসচিব পদে শাহিন খান, সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদিন, অর্থ-সম্পাদক পদে সেলিম আজম, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক সম্পাদক পদে জি সরকার, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে আহমেদ আলী মণ্ডল নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নাজমুল হুদা মিন্টু, সিবি জামান, আবুল খায়ের বুলবুল, শিল্পী চক্রবর্তী, অনুতোষ বড়ুয়া চঞ্চল, বদিউল আলম খোকন, জীবন রহমান ও পল্লী মালেক নির্বাচন করবেন।
স্বতন্ত্রভাবে যুগ্ম-সম্পাদক ও নির্বাহী সদস্যের দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সায়মন তারিক।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনের মোট ভোটার হচ্ছেন ৩৩৫ জন। ২৬ তারিখ ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
জেআই





