সোমবার শুরু হয়েছে আট দিনব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলেন জয়া আহসান। সেখানে জয়া’র দেখা হয় বলিউড কিং শারুখ খান’র সাথে।

শারুখের সাথে দেখা হবার পর সেলফি তোলার সুযোগ হাতছাড়া করেননি জয়া। সেখানে তিনি শারুখের সাথে আড্ডা দেন এবং সেলফি তুলে ফেসবুকে আপলোড দেন।

উৎসবের ২০তম এই আসরে অংশ নিতে ৯ নভেম্বর ঢাকা ছাড়েন জয়া আহসান। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ১৪ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে তার।

জেআই