টুকটাক অভিনয়, আর মডেলিং নিয়েই চলছে হাসানের দিনকাল। চলচ্চিত্র অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলছেন হাসান।          হাসানের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে। হাসান কিন্তু বেড়ে ওঠেছেন ঢাকাতেই। নিজের প্রচেষ্টায় একটু আধটু নাচ শেখা। অভিনয়টাও সেভাবেই শিখেছেন হাসান। বর্তমানে নাট নালন্দা নামের একটি নাট্যদলের নিয়মিত কর্মী। পাশাপাশি নাটক আর মডেলিং।
কিন্তু মনপ্রাণ তার তাকিয়ে আছে রূপালি পর্দার দিকে। চলচ্চিত্রনায়ক হতে চান কেন? বললেন, ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতেন হাসান। আর সে লক্ষ্যেই গুটি গুটি পায়ে মিডিয়ায় এগিয়ে যাওয়া।
বললেন, চলচ্চিত্র তার ভালো লাগে, ভালোবাসা থেকেই চলচ্চিত্রে অভিনয় করতে চান। হতে চান চিত্রনায়ক। তবে তিনি এও বলেন, যে চিত্রনায়ক হতে চাই কিন্তু তার আগে একজন ভাল অভিনতো হতে চাই। কারণ ভালো অভিনেতা হতে না পারলে কিছুই হবে না।
এ পর্যন্ত দুটি চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। দুটি চলচ্চিত্রই পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এর বাইরে কয়েকটি টিভিসিতেও কাজ করেছেন হাসান।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]