প্রায় প্রত্যেকটি সিনেমাতেই খালি গায়ে দেখা যায় বলিউডের দাবাং হিরো সালমান খানকে। তার সিক্স প্যাক অ্যাবসের দেহ সৌষ্ঠব পর্দা জুড়ে সম্মোহন ছড়ায়। কিন্তু সম্প্রতি ইউটিউবে এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যাতে সল্লু মিঁয়ার বহুল প্রচারিত দেহ-সৌষ্ঠব আসল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওই ভিডিও দেখে মনে হওয়াই স্বাভাবিক যে, সালমানের সিক্স প্যাক অ্যাবস আসল নয়, কম্পিউটারের কারিকুরি মাত্র।

ডিজিটাল প্রোডাকশন স্টুডিও ভিএসএল টাটা এলএক্সসি থেকে ওই ভিডিওটি ফাঁস হয়েছে বলে জানা গেছে। এই স্টুডিওতে হলিউড ও বলিউড সিনেমার জন্য অ্যানিমেশন ও ভিজ্যুয়াল অ্যাফেক্টসের কাজ করা হয়।

এই স্টুডিও থেকে ফাঁস হওয়া ভিডিও দৃশ্যে দেখা যায়, সালমানের সিক্স প্যাক অ্যাবস আসল নয়, কম্পিউটারের কারিকুরি।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ