মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র জননী মুক্তি পাবে ২৩মে।                    
রওশন আরা নীপার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ,শাহজাহান সম্রাট, প্রীতম আহমেদ, মুস্তাগিসুর রহমান বাবুসহ আরও অনেকে।
পরিচালক জানিয়েছেন ২৩ মে-র পর চলচ্চিত্রটি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিকল্পভাবে দেখানোর ব্যবস্থা করা হবে। মাস্টার অপেরার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটির দৈর্ঘ্য ৪২ মিনিট।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]