চ্যানেল আইয়ের ‘নূরজাহান’ডেইলি সোপে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় কাজ শুরু করেন জুঁই। এরপর থেকে অভিনয় করছেন একের পর এক নাটকে। সেই ধারাবাহিকতায় এবার চঞ্চলচৌধুরীর নায়িকা হিসেবে ঈদের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি।

মাসুম রেজার রচনায় ‘মনে রেখো মিথ্যে’শিরোনামে একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন তৌহিদ মিটুল। আর এই নাটকটিতেই প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়করেছেন জুঁই।

চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে জুঁই বলেন, ‘আমি খুবই খুশি যে চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করতে পেরেছি।তিনি আমার সিনিয়র শিল্পী,তার কাছ থেকে আমি অনেক কিছু

শিখেছি।আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কাজ করার।’

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ নাটকে আমাকে একেবারেই ব্যতিক্রম একটি চরিত্রে দেখা যাবে।চরিত্রের প্রয়োজনে এনাটকে আমি পরচুলা ব্যবহার করেছি। জুঁই ভালো করেছে।’

নির্মাতা তৌহিদ মিটুল বলেন, ‘এটি একটি প্রেমের গল্পের নাটক। ত্রিভুজ প্রেম দেখা যাবে এতে। পুরো গল্পটিই গ্রামে চিত্রায়ণ করা হয়েছে। আমার মনে হয় নাটকটি সবদর্শকের

পছন্দ হবে।’

ঈদের ৬ষ্ঠ দিন চ্যানেল আইয়ে রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচার করা হবে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ