আসন্ন রোজার ঈদে অভিনেত্রী ববি’র দুইটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। আলোচিত এই অভিনেত্রীকে নতুন একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ঈদে তার দুই ছবি সময়ের দু’জন সেরা নায়কের সাথে। ছবি দুটি হচ্ছে বদিউল আলম খোকনের ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’। নায়ক দু’জন হচ্ছেন শাকিব খান ও বাপ্পি।
ঈদে শাকিবের সঙ্গে ববিকে ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং বাপ্পির সঙ্গে ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে দেখা যাবে। অতীতে ববি’র শাকিবের সঙ্গে ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘রাজত্ব’ আর বাপ্পির সঙ্গে ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ মুক্তি পেয়েছে। কিন্তু কোন ছবির সাফল্য আশাব্যঞ্জক নয়।
ঈদে ববির পাশাপাশি মাহি এবং অপুর ছবি মুক্তি পাবে। মাহির ‘হানিমুন’ আর অপুর ‘হিরো-দ্য সুপারস্টার’। তাই ঈদে ববির লড়াইটা হবে মাহি ও অপুর সাথে।
এ প্রসঙ্গে ববি জানান, চ্যালেঞ্জ তো অবশ্যই তবে ঈদের মতো প্রধান উৎসবে আসা আমার জন্য শুধু চ্যালেঞ্জই নয়, বড় প্রাপ্তিও। ঈদে আমার লড়াইটা হবে মাহি আর অপুর সাথে। তবে ঈদে আমার অভিনীত দুটি ছবি নিয়ে আমি বেশ আশাবাদী। ছবি দুইটির গল্প খুবই ভালো এবং শুটিং হয়েছে দেশের বাইরে। আশা করছি দর্শকদের ভালবাসায় আমি এ চ্যালেঞ্জে জয়ী হবোই।
ববি বর্তমানে অনন্য মামুনের ‘ফ্রেন্ডশীপ’ ছবির শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় ‘ওয়ান ওয়ে’ ‘অ্যাকশন জেসমিন’ ছাড়াও বেশ কয়েকটি ছবি।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





