বিজ্ঞাপনী সংস্থা এ্যাড বিডি.কম এর ব্যানারে নির্মাণ হয়েছে দু'টি নতুন বিজ্ঞাপন। একটি ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়াটার হিটার অপরটি এয়ার কন্ডিশন। দু’টি বিজ্ঞাপনে অভিনয় করেন বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের, আরিফ মাহবুব তমাল ও মেহজাবিন মাহিন।

গল্প নির্ভর বিজ্ঞাপন দুটির কনসেপ্ট ও পরিচালনা দায়িত্বে ছিলেন তরুন বিজ্ঞাপণ নির্মাতা ইসরাফিল বাবলু।

এয়ার কন্ডিশনের বিজ্ঞাপনে আব্দুল কাদের এর সহশিল্পী হিসেবে ছিলেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন মাহিন। ওয়াটার হিটাররের বিজ্ঞাপনে সহশিল্পী হিসেবে অভিনয় করেছে টেলিভিশন মিডিয়ার পরিচিত মুখ অভিনেতা আরিফ মাহবুব তমাল ও মেহজাবিন মাহিন ।

গত ২৬ সেপ্টেম্বর গভীর রাত পর্যন্ত ঢাকার একটি শুটিং হাউজে বিজ্ঞাপন দুটির চিত্রগ্রহণ হয়। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন আলিম ইবাদ। আগামী ঈদ উল- আহজায় বিজ্ঞাপন দু’টি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন দু'টি নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ্যাড বিড.কম এর সি ই ও ওমর আল-ফারুক। ইতি পূর্বে আব্দুল কাদের এ্যাড বিডি.কম এর বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন।

জেআই