‘সুমন ধরের কাজ করলে আগে ফুল অ্যাডভান্স নিয়ে নেবেন। না হলে পরে ফোন ধরবে না এবং অন-এয়ার হয়ে গেলে জানা হবে না’- ফেসবুক পেজে এসব কথা লিখেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।

৪ আগস্ট সোমবার দুপুর থেকে তার ফেসবুক পেজে গেলেই চোখে পড়ছে তার এই অভিযোগ।

এ ব্যাপারে মৌটুসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সুমন ধরের পরিচালনায় ‘আর্টিস্ট ও স্বপ্ন মানুষ’ নামে একটি নাটকে অভিনয় করেছিলাম বেশ কয়েক মাস আগে। এতে আমার সহশিল্পী ছিলেন আহমেদ রুবেল। দৃশ্যধারণ শেষে পরিচালক আমাকে এক-তৃতীয়াংশ পারিশ্রমিক দিয়েছিলেন। তিনি আমাকে প্রতিশ্রুতি দেন বাকি টাকা একদিন পরেই দিয়ে দেবেন। কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, আমার ফোন কখনো রিসিভ করেননি তিনি।’

ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই