হেলিকপ্টার থেকে গুলি করছেন মিশা সওদাগর। চোখে মুখে ভয়ংকরতার ছাপ। তার এইরকমই কিছু ছবি আজ ‘ইউটার্ন’ ছবির অফিশিয়াল পেজে আপ করা হয়েছে।
পরিচালক আলভী আহমেদ জানান, মিশা সওদাগর একজন ভয়ংকর সন্ত্রাসী। সে দেশে বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে চায়। কিন্তু তার কাজে বাঁধা হয়ে দাঁড়ায় আরেকটি গ্রুপ। একপ্রকার ধরাশায়ী তার লোকজন। ঠিক তখনই হেলিকপ্টারে করে মিশার আগমন ঘটে হাতে একে-৪৭ রাইফেল নিয়ে। একে একে ঘায়েল করলেন প্রতিপক্ষকে। দৃশ্যটির শুটিং হয়েছে গাজীপুরে।
আলভী বলেন, মিশা সওদাগর এর আগেও অনেক ছবিতে সন্ত্রাসী চরিত্রে কাজ করেছেন। কিন্তু এই ছবিতে তার গেটআপ, লুক, অভিনয় সবকিছুতে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।ছবিটির শুটিং শেষ পর্যায়ে।
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ছবিটির আইটেম গানের শুটিং হবে। এতে নাচবেন র্যাম্প কন্যা রুমা। ফুয়াদের সুর ও সংগীতায়োজনে আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইরিন, মৌটুসি বিশ্বাস, শিপন, আরশাদ আদনান, সোনিয়া হোসেন ও মিশা সওদাগর।
জেআই





