বলিউডের ফিল্মফেয়ারের আদলে চলতি বছর থেকে কলকাতার চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতি বছর টালিগঞ্জের চলচ্চিত্র কলাকুশলীদের এ পুরস্কার দেয়া হবে।
প্রথম 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট'-এ আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন কলকাতার কিংবদন্তি অভিনেত্রী সদ্য প্রয়াত সুচিত্রা সেন। রোববার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সুচিত্রা সেনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর দুই নাতনি রিয়া ও রাইমা সেন।
'দেবদাস, 'আন্ধি', 'সপ্তপদী', 'দ্বীপ জ্বেলে যাই' খ্যাত এই অভিনেত্রী গত জানুয়ারি মাসে ৮২ বছর বয়সে মারা গেছেন। সুচিত্রা ছাড়াও কলকাতার চলচ্চিত্রের আরেক কিংবদন্তি মাধবী চক্রবর্তীকেও আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জয়া বচ্চন।
বাংলা ছাড়াও 'ফিল্ম ফেয়ার ইস্ট' উড়িয়া ও অসমিয়া ভাষার ছবির সেরাদের পুরস্কার দিয়েছে। এ বছর সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে 'চাঁদের পাহাড়'। সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে ঋত্বিক চক্রবর্তী (শব্দ) ও কঙ্কণা সেন শর্মা (গয়নার বাক্স)।
'অলীক সুখ' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
আজীবন সম্মাননায় মহানায়িকা
বলিউডের ফিল্মফেয়ারের আদলে চলতি বছর থেকে কলকাতার চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতি বছর টালিগঞ্জের চলচ্চিত্র কলাকুশলীদের এ পুরস্কার দেয়া হবে। প্রথম 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট'-এ আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন





