কামার আহমাদ সাইমনের ‘শুনতে কি পাও!’ এবার আমিন্ত্রত হয়েছে আমেরিকার অন্যতম দুই দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসবে। ১৮ থেকে ২১সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয় আর্ট কাউন্সিল আয়োজিত ৫ম দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ছবিটি।

বলিউডের প্রশংসিত অভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দীকি অভিনীত ‘লায়ার্স ডাইস’ দিয়ে উদ্বোধন হবে উৎসবের। এবারের উৎসবে দুই বাংলা থেকে এটাই একমাত্র ছবি।

এরপর উত্তর আমেরিকায় দক্ষিণ এশিয় চলচ্চিত্র এবং ভিজু্যয়াল আর্টের অন্যতম আন্দোলন ‘তাসবীর’ আয়োজিত ৯ম দক্ষিণ এশিয় উৎসবেও প্রদর্শিত হবে ‘শুনতে কি পাও!’ দশদিনব্যাপী এই আয়োজন চলবে ৩০ অক্টোবরে থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

এখন পর্যন্ত পচিঁশটিরও বেশি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত ও ৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরষ্কৃত হয়েছে ‘শুনতে কি পাও!’ ছবিটি। এ বছর মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরষ্কার ‘স্বর্ণশঙ্খ’ এবং গত বছর প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম উৎসব সিনেমা দ্যু রিলেতে শ্রেষ্ঠ ছবির জন্য জয় করেছিলো ‘গ্রাঁপি’।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই