কিছুদিন আগেই খবরে ছিল বলিউডের দাবাং খান সালমান খানের ‘কিক’ ছবির শ্যুটিংয়ে গুরুতরভাবে আহত হন সালমানের বডি ডাবল ৷ সালমানের হয়েই এক অ্যাকশন দৃশ্য শ্যুটিং করতে গিয়েই আহত হয় এই স্টান্টম্যান ৷ ঘটনায় সল্লু দুঃখিত হলেও, নিজে স্টান্ট করার ঝুঁকি কিন্তু নিতে পারেনি বিন্দাস সালমান ৷
উলটো দিকে সালমানের এক সময়কার গার্লফ্রেন্ড ক্যাটরিনা কইফ নিজেই নিজের স্ট্যান্ট করতে ব্যস্ত ৷
ক্যাটরিনা তাঁর নতুন দুই ছবি ‘ব্যাং ব্যাং’ ও ‘ফ্যান্টম’-এ অ্যাকশন দৃশ্যগুলো নিজেই করছেন শ্যুটিং ৷ এমনকি পরিচালক বডি ডাবল নিতে বললে আপত্তি জানিয়েছেন ক্যাটরিনা ৷
জানা গেছে, উঁচু পাহাড় থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য রয়েছে ‘ফ্যান্টম’ ছবিতে ৷ অন্যদিকে ‘ব্যাং ব্যাং’ ছবিতে এক বাইকের দৃশ্যেও ক্যাট শ্যুটিং করেছেন নিজেই ৷ সালমানের বডি ডবলের আহত হওয়ার কথা কানে যেতেই ক্যাট নাকি বলেছেন, ‘সল্লুর থেকে দেখছি আমিই বেশি সাহসী ৷ এক থা টাইগারের সিকোয়েল হলে আমিই এবার নায়ক হব ৷’
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]