ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন ভারতীয় অভিনেত্রী বিদ্যা বালান। বলিউড তারকা বিদ্যা বালনকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে আমদাবাদের রাই বিশ্ববিদ্যালয়।

গত সোমবার মুম্বাইয়ে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে এই ডিগ্রি হাতে তুলে দেন। ভারতীয় সিনেমায় অবদান এবং রুপোলি পর্দায় মহিলাদের ভূমিকার ইতিবাচক দিক ফুটিয়ে তোলার জন্য তাকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়া হল।

এই সাম্মানিক ডিগ্রি পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদ্যা। তিনি বলেন, এই সম্মান পেয়ে আমিআপ্লুত। সিনেমা জগতে দশ বছর পূর্ণ হওয়ার সময় এই সম্মাণ আমার কাছে অত্যন্তগুরুত্বপূর্ণ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যার স্বামী তথা বলিউডের চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ রায় কপূর এবং সিদ্ধার্থর বাবা-মা।

ইআর