দেশের প্রথম সারির অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন নিয়ে এলো দুই বাংলার যৌথ পরিচালনার ছবি 'আমি শুধু চেয়েছি তোমায়' এর অডিও অ্যালবাম।
বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমায় দুই বাংলার যৌথ প্রযোজনা-পরিচালনায় 'আমি শুধু চেয়েছি তোমায়' এর বিশেষ প্রদর্শনী ও অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো।
মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, দ্য বাংলাদেশ টুডে পত্রিকার সম্পাদক জোবায়ের আলম, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আজাদ রহমান, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, ছবির পরিচালক অনন্য মামুন, সংগীত শিল্পী হৃদয় খান, কিশোর, লেমিসসহ আরও অনেকে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় জুটি অঙ্কুশ-শুভশ্রী। দুজনেরই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতায় আসতে পারেননি। ঢালিউড থেকে অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন ও মেঘলা।
ছবিটির মিডিয়া পার্টনার বিডিস্টারটোয়েন্টিফোর.কম, যমুনাটিভি, দৈনিক যুগান্তর ও রেডিও টুডে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
অডিও অ্যালবাম 'আমি শুধু চেয়েছি তোমায়'
দেশের প্রথম সারির অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন নিয়ে এলো দুই বাংলার যৌথ পরিচালনার ছবি 'আমি শুধু চেয়েছি তোমায়' এর অডিও অ্যালবাম। বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমায় দুই বাংলার যৌথ প্রযোজনা-পরিচালনায়





