অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত হলো টেলিছবি ‘দেবদাস’। এটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। টেলিছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু। দেবদাস চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছেন সোমা আফরোজ।
পার্বতী চরিত্রে অভিনয় প্রসঙ্গে হিমু বলেন, ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি অবলম্বনে বহুবার ছোটপর্দা এবং বড়পর্দায় নির্মিত হয়েছে দেবদাস। দেবদাস উপন্যাস পড়ে পার্বতী চরিত্রটির প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়ি। আমি চেষ্টা করেছি পার্বতীর চরিত্রটি সুন্দর করে তুলে ধরার। আশা করি, এই টেলিছবিটি দর্শকের ভালো লাগবে।’
সম্প্রতি দেবদাস টেলিছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। পার্বতীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাস।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পার্বতী হলেন হিমু
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত হলো টেলিছবি ‘দেবদাস’। এটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। টেলিছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করেছেন হোমায়রা হিমু। দেবদাস চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব





