'অগ্নি' ছবির মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশনধর্মী নায়িকা হিসেবে দর্শকের সামনে আসছেন মাহী। ছবিটি আজ মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে কাজ করেছেন আরেফিন শুভ।
এ প্রসঙ্গে মাহী বলেন, 'আমার এই স্বল্প সময়ের ক্যারিয়ারে ছয়টি ছবি মুক্তি পেয়েছে। কাজ করছি আরও ছয়-সাতটি ছবিতে। নানা রকম চরিত্রেই অভিনয় করেছি। কিন্তু অগ্নিকেই ক্যারিয়ারের সেরা সিনেমা বলে মনে হচ্ছে আমার কাছে।' ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিতে মাহী অভিনয় করেছেন এক ছদ্মবেশী খুনি মেয়ের চরিত্রে।
অন্যদিকে আরেফিন শুভ অভিনয় করেছেন জনপ্রিয় বক্সিং খেলোয়াড়ের চরিত্রে। ঘটনাচক্রে একটি মিশনে পরিচয় হয় শুভ ও মাহীর। তারপর থেকেই এক এক করে বের হয়ে আসে নানা রহস্য।
অগ্নি ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, ড্যানি সিডাক, ইফতেখার চৌধুরী, কাবিলা, ডেইজি ও মিশা সওদাগর। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিন থেকেই ১০০ সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]