এই প্রথম ইলিয়াস কাঞ্চন ও চম্পা শিশুতোষ কোন চলচ্চিত্রে অভিনয় করতেযাচ্ছেন। চলচ্চিত্রের নাম ‘ঘুড়ি’।
সিনেভিশন বাংলাদেশের প্রযোজনায় কাহিনীচিত্রনাট্য ও পরিচালনায় রয়েছে তরুণ নির্মাতা জাফর ফিরোজ । আশির দশকেইলিয়াস কাঞ্চন-চম্পা জুটি নির্মাতা ও দর্শকদের কাছে অনেক জনপ্রিয় ছিল।অসংখ্য ছবিতে জুটি হয়ে অভিনয় করে দর্শক-প্রশংসিত হন তাঁরা।
চম্পা বলেন, ‘দীর্ঘদিন পর কাঞ্চন ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছি, তবে এ জুটিসম্পূর্ণ ভিন্ন। আমাদের ভালোবাসার জায়গাটা এবার সন্তানদের জন্য। একজন আদর্শমা-বাবা হিসেবেই ‘ঘুড়ি’তে আমাদেরকে দেখতে পাবেন। ভাবতে ভালোই লাগছে যেএকটি ভিন্নধারার গল্পে অভিনয় করতে যাচ্ছি। জীবনের অনিশ্চয়তার খেলায় ছবিরগল্পটা এক কোথায় অসাধারণ।
তিনি আরো বলেন, ‘ঘুড়ি’ ছবিটি দেখতে বাবা মা’রা তাদের সন্তানদেরকেনিয়ে একসঙ্গে প্রেক্ষাগৃহে আসবেন বলে আমার বিশ্বাস।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সমাজের প্রতি আমাদের যে দায়ব্ধতা ‘ঘুড়ি’ সেই বিষয়টিকেই তুলে এনেছে। কোথায়কোথায় অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা থেকে উত্তরণের উপায়; এককথায় অসাধারণ গল্প।এই ছবিটিতে আমি এক পিতা আবার আমারও এক পিতা আছেন যিনি শ্রদ্ধেয় সৈয়দহাসান ইমাম। এই চলচ্চিত্রটিতে পরিচালক পরিবারের তিনটি প্রজন্মকে একই ফ্রেমেআবদ্ধ করেছেন।’
ঘুড়িতে গান লিখেছেন রেজাউর রহমান রিজভী ও জাফর ফিরোজ। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শিশুশিল্পী ফারিয়া, তাবাসসুম, আহমদ, ইয়াসিন, পিয়ান, সিডর সুমনসহ অনেকে।
ইআর





