মীর সাব্বিরের পরিচালনায়  জনপ্রিয় ধারাবাহিক নাটক নোয়াশালের এরই মধ্যে ৯৯তম পর্ব প্রচার হয়েছে। সোমবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটির ১০০তম পর্ব প্রচারিত হবে।

আরটিভিতে প্রতি সোমবার থেকে বুধবার নাটকটি প্রচারিত হয়। প্রচারিত ধারাবাহিক নাটক এটি। নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, আজিজুল হাকিম, রওনক হাসান প্রমুখ।

মীর সাব্বিরের পরিচালনায় প্রথম কোন ধারাবাহিক নাটক ১০০তম পর্বে পা রাখল। আগে মীর সাব্বিরের মকবুল নামের একটি ধারাবাহিক পরিচালনা করেছেন। সেটি ৫২ পর্ব পর্যন্ত প্রচার হয়েছিল।

জেআই